আমি একজন কর্পোরেট মহিলা,মানে একজন চাকুরীজীবী মহিলা
আমি একজন কর্পোরেট মহিলা,মানে একজন চাকুরীজীবী মহিলা।চাকরি করি গার্মেন্টসে ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস সেক্টরে আমার চাকরির বয়স প্রায় ১৬ বছর।চাকরি করে করে পড়াশোনা করেছি,চাকরি করে কিছুটা বছর নিজের বাবা-মার সংসারে হেল্প করেছি, ভাই বোন গুলাকে যতটুকু সাপোর্ট করে বড় করে তোলা ততটুকু করেছি, একটা সময় যখন নিজের বয়সটা ভার হয়ে যাচ্ছিল নিজের পছন্দের পুরুষকে নিজের জমানোর টাকা-পয়সা দিয়ে সকল ব্যবস্থা নিজে করে নিজেই বিয়ে করেছি, নিজেই করেছি বলে এটা সবাই ভাববেন না যে এই বিয়েতে আমার বাবা-মার মতামত ছিল না, পছন্দটা আমার পরে ফ্যামিলির মাধ্যমে দেখাশোনা করে বিয়েটা হয়েছে, কাকে ভালোবাসলাম কাকে বিয়ে করলাম সংসার জীবন কেমন কাটছে শেয়ার করব, নিজের সংসার নিজে গুছিয়েছি, এখন আমার সংসারের ৬ বছর রানিং চলছে, কিন্তু ৬ বছরের মাথায় আজও পর্যন্ত আমি আমার সংসারটা পরিপূর্ণ করতে পারলাম, আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ইচ্ছায় সবকিছুই আছে আমার সংসারে শুধু একটা জিনিসের অভাব একটা সন্তান, তবে মনে প্রানে বিশ্বাস করি আল্লাহর উপরে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমার জন্য তিনি যা নির্ধারিত করে রেখেছেন সেটাই আমার জন্য উত্তম।। এখনো অপেক্ষায় আছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার মনের সকল আশা পূরণ করে দেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন