পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি একজন কর্পোরেট মহিলা,মানে একজন চাকুরীজীবী মহিলা

 আমি একজন কর্পোরেট মহিলা,মানে একজন চাকুরীজীবী মহিলা।চাকরি করি গার্মেন্টসে ইন্ডাস্ট্রিতে,  গার্মেন্টস সেক্টরে আমার চাকরির বয়স প্রায় ১৬ বছর।চাকরি করে  করে পড়াশোনা করেছি,চাকরি করে কিছুটা বছর নিজের বাবা-মার সংসারে হেল্প করেছি, ভাই বোন গুলাকে যতটুকু সাপোর্ট করে বড় করে তোলা ততটুকু করেছি, একটা সময় যখন নিজের বয়সটা ভার হয়ে যাচ্ছিল নিজের পছন্দের পুরুষকে  নিজের জমানোর টাকা-পয়সা দিয়ে সকল ব্যবস্থা নিজে  করে নিজেই বিয়ে করেছি, নিজেই করেছি বলে এটা সবাই ভাববেন না যে এই বিয়েতে আমার বাবা-মার মতামত ছিল না, পছন্দটা আমার পরে ফ্যামিলির মাধ্যমে দেখাশোনা করে বিয়েটা হয়েছে, কাকে ভালোবাসলাম কাকে বিয়ে করলাম সংসার জীবন কেমন কাটছে শেয়ার করব, নিজের সংসার নিজে গুছিয়েছি, এখন আমার সংসারের ৬ বছর রানিং চলছে, কিন্তু ৬ বছরের মাথায় আজও পর্যন্ত আমি আমার সংসারটা পরিপূর্ণ করতে পারলাম, আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ইচ্ছায় সবকিছুই আছে আমার সংসারে শুধু একটা জিনিসের অভাব একটা সন্তান, তবে মনে প্রানে বিশ্বাস করি আল্লাহর উপরে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আমার জন্য তিনি যা  নির্...

জীবনে পথ চলতে পর্দাটার আড়ালে থেকে যায় অনেক কিছু আর তারি নাম দিলাম '" অন্তরাল "'

 জীবন এক বহমান নদীর মত নদী কখন কোথায় থেমে যায় কোথাও শুকিয়ে যায় আমরা আসলে বলতে পারিনা। বাস্তবে জীবনে অনেক কিছুই ঘটে যায় সবার কাছে বলতে পারিনা পর্দার আড়ালে থেকে যায় অনেক কিছু, কিন্তু মনের ভিতর একটা চাপা কষ্ট থেকেই যায়, ইস মাঝে মাঝে মনে হয় যে চাপা কষ্ট গুলো যদি কারো সাথে শেয়ার করতে পারতাম !